ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব সংবাদ :

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে ঘোষিত ১৬ সদস্যের দলে সবচেয়ে বড় চমক মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষেকের পর এবার ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন তিনি।

দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে। তবে চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি পেসার নাহিদ রানার। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

স্পিন বিভাগে আলিসের সঙ্গে রয়েছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। পাশাপাশি দলে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যিনি সম্প্রতি ওয়ানডে দলের অধিনায়কত্ব হারিয়েছেন। ব্যাটিং বিভাগে অভিজ্ঞদের মধ্যে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত। উইকেটকিপার হিসেবে আছেন নুরুল হাসান সোহান।

ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ১৯ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিগ পর্ব শেষে ২৩ অক্টোবর হবে ফাইনাল। সিরিজের প্রথম দুই ম্যাচ আবুধাবিতে, পরের দুই ম্যাচ শারজায় অনুষ্ঠিত হওয়ার কথা।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
৯ বার পড়া হয়েছে