ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

ট্রেনের টিকিটের সঙ্গে যাত্রীর মিল থাকতে হবে, সোমবার থেকে নামছেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব সংবাদ :

ট্রেনের টিকিটের সঙ্গে যাত্রীর মিল থাকতে হবে, সোমবার থেকে নামছেন ম্যাজিস্ট্রেট

অনলাইনে রেলের টিকিট উন্মুক্ত করার পর মুহূর্তেই বিক্রি হয়ে যাওয়ার ঘটনায় সিলেটে স্বপ্রণোদিত হয়ে আদালতের মামলার পর এবার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আগামী সোমবার থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেট রেলওয়ে স্টেশনে থাকবেন ম্যাজিস্ট্রেট। টিকিটের সাথে যাত্রীর নামের তথা এনআইডির মিল থাকতে হবে। টিকিটে অসংগতি পেলে যাত্রীর যাত্রা বাতিল করা হবে।

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেনের টিকিট কালোবাজারির কবল থেকে রক্ষা করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

তিনি গত বৃহস্পতিবার রাতে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব তথ্য জানান। ওই সময় চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ট্রেনের টিকিট নিয়ে অনিয়ম ও অসংগতির বিষয়টি প্রত্যক্ষ করেন।

জেলা প্রশাসক জানান, আগামী সোমবার থেকে টিকিটের নাম ও যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল না থাকলে যাত্রীকে যেতে দেওয়া হবে না। কেউ যদি সিলেট থেকে ঢাকা বা অন্য কোথাও যেতে চান, তাহলে অবশ্যই তাঁর টিকিটের সাথে এনআইডি কার্ডের নাম মিলতে হবে। গত বৃহস্পতিবার রাতে কিছু যাত্রীর টিকিটের সাথে এনআইডির নাম মিল পাওয়া যায়নি বলে জানান জেলা প্রশাসক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৪২:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
১৫ বার পড়া হয়েছে