ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জেও পথসভা করল জামায়াত জোট

নিজস্ব সংবাদ :

গোপালগঞ্জেও পথসভা করল জামায়াত জোট

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গোপালগঞ্জেও পথসভা করেছে। যদিও জোটের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, ঢাকা-খুলনা বিভাগীয় লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের ওপর দিয়ে গেলেও সেখানে কোনো পথসভা হবে না। তবে শনিবার সকালে ঢাকা থেকে যাত্রা করে লংমার্চের বহর শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরের বিভিন্ন উপজেলা ঘুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন জোটের নেতারা।

অন্যান্য পথসভার মতো গোপালগঞ্জে কোনো মঞ্চ তৈরি করা হয়নি। কাশিয়ানির ভাটিয়াপাড়া বাজার মোড়ে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনিই ছিলেন একমাত্র বক্তা। গাড়িবহর ঘিরে কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গোপালগঞ্জে হাজারো উচ্ছ্বসিত মানুষের উপস্থিতিতে পথসভা হয়েছে।

গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। গত বছরের জুলাইয়ে সেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ করতে গেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা হামলা চালান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তারাও আক্রান্ত হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত চারজন আওয়ামী লীগ সমর্থক নিহত হন।

লংমার্চে সংঘাত এড়াতে জামায়াত জোট আগে ঘোষণা দিয়েছিল, গাড়িবহর গোপালগঞ্জ শহরের ওপর দিয়ে গেলেও সেখানে কোনো পথসভা বা সমাবেশ করা হবে না। জামায়াতের এক নেতা জানান, স্থানীয় নেতা-কর্মীদের দাবি ছিল, গোপালগঞ্জে ছোট পরিসরে হলেও অন্তত একটি পথসভা করা হোক। তা না হলে তাদের হাস্যরসের শিকার হতে হতো। স্থানীয় নেতা-কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতেই ভাটিয়াপাড়ায় সংক্ষিপ্ত পথসভা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
৭ বার পড়া হয়েছে