কুয়েতে সিলেটবাসীর উদ্যোগে মরহুম হারুন মিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকনঃ কুয়েতে সিলেট জেলার জ্যেষ্ঠ কুয়েত প্রবাসী মরহুম মোহাম্মদ হারুন মিয়ার স্মরণে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও স্মরণসভা।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) কুয়েতের ফাহাহিল সিটির জনতা রেস্টুরেন্টে ‘বৃহত্তর সিলেট বিভাগ প্রবাসী কুয়েত’-এর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কুয়েত প্রবাসী ব্যবসায়ী আব্দুস ছালাম আজমল। প্রবাসী সংগঠক শহীদ খানের সঞ্চালনায় আয়োজিত এই দোয়া মাহফিলে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিভিন্ন সমাজসেবী ও প্রবাসী ব্যক্তিত্ব। বক্তারা মরহুম হারুন মিয়ার কর্মময় জীবন এবং প্রবাসীদের কল্যাণে তাঁর নানা ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীম উদ্দিন, আবুল হাসেম এনাম, মুরাদুল হক চৌধুরী, কিং ফয়সল, আবু সাইদ কুতুবউদ্দিন, সুরুক মিয়া, মাওলানা কায়সার, শামসুল আলম ও আজাদ মিয়া, নুরুল হোসেন, মোহাম্মদ রুবেল খান, সিরাজ মিয়া, সাব্বির হোসেন, জাহাঙ্গীর, মুজিব জুমা, আনসার মিয়া প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণ শেষে মরহুম হারুন মিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা কাওসার আহমদ সেলিম।




















