ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
কুয়েতে সিলেটবাসীর উদ্যোগে মরহুম হারুন মিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টে আবার সেরা ইমরানুর ও শিরিন নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় গুম-নির্যাতনের শিকার হামদে রাব্বি আকরাম আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু কবি ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন সৌদির ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে পৌনে ২১ হাজার যাত্রী সংকটাপন্ন মঈন খান, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা চাঁদাবাজি মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০০ মিটার স্প্রিন্টে আবার সেরা ইমরানুর ও শিরিন

নিজস্ব সংবাদ :

১০০ মিটার স্প্রিন্টে আবার সেরা ইমরানুর ও শিরিন

১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় গতির লড়াইয়ে পুরুষ-নারী দুই বিভাগেই সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা। পুরুষদের ১০০ মিটারে ইমরানুর রহমান এবং নারীদের ১০০ মিটারে শিরিন আক্তার আবার জিতেছেন স্বর্ণপদক।

ইংল্যান্ডপ্রবাসী ইমরানুর ১০.৫৩ সময় নিয়ে দৌড় শেষ করেন। ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই মোহাম্মদ ইসমাইল। ১০.৭৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর তারেক রহমান।

নারীদের ১০০ মিটারে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন শিরিন আক্তার।

যদিও ফটোফিনিশিংয়ে শিরিনের সময় দেখানো হয়েছে ১০.৭৫ সেকেন্ড।

এ নিয়ে রেকর্ড ১৮ বার দেশের দ্রুততম মানবী হলেন শিরিন। গত মে মাসে নাজমুন নাহার বিউটির ১৭ বারের দ্রুততম মানবী হওয়ার রেকর্ডে ভাগ বসান তিনি। বিউটিকে ছাপিয়ে আজ রেকর্ডটা এককভাবে নিজের করে নিলেন।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় হয়েছেন সেনাবাহিনীর শরীফা খাতুন, সময় নিয়েছেন ১২.২৩ সেকেন্ড। ১২.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
২৩ বার পড়া হয়েছে