ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :

চাঁদাবাজি মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকায় চাঁদাবাজির অভিযোগ থাকা একটি মামলায় আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে চাঁদাবাজির একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সমকালকে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগ গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি জানান, আদাবর এলাকা থেকে গত বুধবার রাতে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাদাবাজির অভিযোগ থাকায় গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন থানায় মামলা হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান সমকালকে বলেন, নয়ন হোসেন নামে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা নেই। এই নামের আসামি কাউকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা আছে কিনা জানা নেই। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাও জানা নেই।

তবে পুলিশের কেউ কেউ বলেছেন, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে নয়নের বিরুদ্ধে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
১৭ বার পড়া হয়েছে