ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মানুষকে দেখানোর জন্য লং মার্চ কর্মসূচি দিয়েছে বিরোধী দল: রিজভী মিরপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, জনদুর্ভোগ গোপালগঞ্জেও পথসভা করল জামায়াত জোট ‘সরকার জনগণের রায় অগ্রাহ্য করলে চরম মূল্য দিতে হবে’ তাহসিফ সাউরির মৃত্যু: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে ভুয়া জনমত জরিপের ছড়াছড়ি সাজেকে ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটক-স্থানীয়রা কিশোরগঞ্জ, হবিগঞ্জসহ তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি বিএনপি নেতার এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি উন্নয়নের গল্প শুনেছি, বাস্তবে দেখিনি: জ্বালানিমন্ত্রী

রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আসছে কাল

নিজস্ব সংবাদ :

রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আসছে কাল

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আগামীকাল শনিবার দেশে আসছে। সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি-৩৩৬) মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তাদের মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে আনা হয়।

তবে আগুনে মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় বাকি সাতজনের মরদেহ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
দূতাবাস জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকায় মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দায় নেওয়া হয়েছে। সেখান থেকে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় পাঠানো হচ্ছে।

শনাক্ত হওয়া নিহত সাতজন হলেন—নওগাঁ সদরের মো. শাহিন, আত্রাইয়ের মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন। মরদেহগুলো ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের স্বজন ও প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১২ বার পড়া হয়েছে