ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ৩৫ মিটারের টহল জাহাজ দেবে জাপান

নিজস্ব সংবাদ :

বাংলাদেশকে ৩৫ মিটারের টহল জাহাজ দেবে জাপান

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা শক্তিশালী করতে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ ও জাপান। এ চুক্তির অধীনে বাংলাদেশ কোস্ট গার্ডকে ৩৫ মিটার শ্রেণীর একটি টহল জাহাজ দেবে জাপান। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর জন্য জাপানি অনুদান সহায়তা সংক্রান্ত একটি নোট স্বাক্ষর করেন। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপানে তৈরি ৩৫ মিটার শ্রেণীর একটি টহল জাহাজ প্রদান করা হবে। এটি প্রাকৃতিক দুর্যোগকালীন সময়সহ সামুদ্রিক অপরাধ দমন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে কোস্ট গার্ডের সক্ষমতা জোরদার করবে।

জাপান দূতাবাস আরো জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর (২৬-২৯ অক্টোবর) উপলক্ষে স্বাক্ষরিত এই চুক্তিটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে এবং জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিকে আরো শক্তিশালী করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১০ বার পড়া হয়েছে