ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে যুবদল নেতা বদরুল হত্যা মামলার দুই আসামি কারাগারে

নিজস্ব সংবাদ :

সিলেটে যুবদল নেতা বদরুল হত্যা মামলার দুই আসামি কারাগারে

সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁদের গ্রেপ্তার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল। তিনি জানান, সোমবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছিল এসআরবির গণমাধ্যম শাখা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাটের গোরাগাঁও এলাকার মুহিবুর রহমানের ছেলে মামুনুর রশীদ (৩৬) এবং আব্দুল হামিদ বুলাইয়ের ছেলে সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮)।

র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সোমবার ভোরের দিকে দিকে দিরাই থানার উশনপুর ও ভোর পৌণে ৫টার দিকে নন্দিপুর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

গোয়াইনঘাট থানার হাদারপার এলাকার বাসিন্দা বদরুল একজন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে যুবদলের রাজনীতির সাথে জড়িত। তিনি একজন ব্যবসায়ীও। গত ১১ অক্টোবর ব্যবসার কাজ শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে গোরাগাও এলাকায় কয়েকজন লোক তার গতিরোধ করে এবং তিনি ও সঙ্গী ছাদেকের উপর হামলা চালায়।

হামলায় বদরুল ও তার সঙ্গী মারাত্মক আহত হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে বদরুল ও ছাদেককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা (নং ১২/১৩/১০/২৬) দায়ের করা হলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং মামুন ও সুয়াইবুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১৮ বার পড়া হয়েছে