ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল

নিজস্ব সংবাদ :

ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল

ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদত্যাগের খবর নিশ্চিত করেছে বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী বুধবার। তার ঠিক আগে আশরাফুলকে কোচিং প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে দলের ব্যাটিং ব্যর্থতার কোপই পড়েছে আশরাফুলের ওপর। সেই সিরিজে দুই ম্যাচ খেলে দুটিতেই দুইশর নিচে অলআউট হয় বাংলাদেশ। বিদায় হয়ে যায় ফাইনালের আগেই।

আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিলেও চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বিসিবির অন্য কোনো দায়িত্বে থাকবেন তিনি, নিজেই জানিয়েছেন আশরাফুল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:২৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
৭ বার পড়া হয়েছে