ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, ‘বিকাশে টাকা পাঠানোর অনুরোধ’

নিজস্ব সংবাদ :

জামায়াত এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, ‘বিকাশে টাকা পাঠানোর অনুরোধ’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করেছে দুর্বৃত্ত চক্র। এ ঘটনায় তার শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে। এ পরিস্থিতিতে তার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, হ্যাক হওয়া অ্যাকাউন্টের মাধ্যমে কেউ আর্থিক লেনদেনের অনুরোধ পেলে তাতে সাড়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। অ্যাকাউন্টটি ব্যবহার করে পাঠানো কোনো বার্তা, অর্থ চাওয়ার অনুরোধ কিংবা আর্থিক লেনদেনসংক্রান্ত নির্দেশনা যাচাই না করে বিশ্বাস না করার বিষয়েও সতর্ক থাকা জরুরি।

এর আগে, শনিবার সকালে এক গণমাধ্যমকর্মীর হোয়াটসঅ্যাপ নম্বরে মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি মেসেজ আসে। সেখানে উল্লেখ করা হয়, ‘জরুরি বিকাশে ৩৫ হাজার টাকা দেওয়া যাবে এখন আমি রাতে টাকা দিয়ে দিব নি’। পরে গণমাধ্যমকর্মীর পক্ষ থেকে বিকাশ নম্বর চাওয়া হলে 01878314263 নম্বরে টাকা পাঠাতে বলা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
১২ বার পড়া হয়েছে