ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে নাগরিকদের তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ

নিজস্ব সংবাদ :

যুক্তরাজ্যে নাগরিকদের তিন দিনের খাবার-পানি মজুতের পরামর্শ

জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে অন্তত তিন দিনের খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। সাম্প্রতিক সাইবার হামলা, তীব্র গরম, খরা ও দাবানলের ঝুঁকি বিবেচনায় শুক্রবার (২৩ অক্টোবর) এ পরামর্শ দেওয়া হয়।

সরকারের ‘বি রেডি’ বা ‘প্রস্তুত থাকুন’ কর্মসূচির আওতায় দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন খাবার এবং বোতলজাত পানি ঘরে রাখার কথা বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে সরবরাহব্যবস্থা ব্যাহত হলে নাগরিকেরা যেন নিজেদের প্রয়োজন মেটাতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ।

বুধবার পিএইচপি প্রোগ্রামের একটি নিরাপত্তা ত্রুটি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের প্রযুক্তিব্যবস্থা সুরক্ষিত করতে তৎপর হয়। ওই ত্রুটির কারণে কিছু অনলাইন সেবা বন্ধ হয়ে যায় এবং লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় সাইবার নিরাপত্তা সংকট হিসেবে ঘটনাটিকে দেখা হচ্ছে।

দাবানল মোকাবিলায় সরকারের উদ্যোগ নিয়ে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, অতীতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্যকে প্রায়ই পিছিয়ে থেকে কাজ করতে হয়েছে। এখন থেকে আরও আগাম প্রস্তুতি নিতে হবে।

দাবানল মোকাবিলায় সামরিক উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনাসহ নতুন কর্মপরিকল্পনাও ঘোষণা করেছে সরকার।

প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে প্রচলিত নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করা সহজ হচ্ছে। ফলে এ ধরনের সাইবার হামলা আরও বাড়তে পারে। শত্রুভাবাপন্ন রাষ্ট্র, সংঘবদ্ধ অপরাধী চক্র ও জলবায়ু পরিবর্তন থেকেও ঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, তার জীবদ্দশায় যুক্তরাজ্য বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে।

এর আগে গত বছর ইউরোপীয় কমিশনও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের খাবার, পানি, নগদ অর্থ ও পাওয়ার ব্যাংকসহ ৭২ ঘণ্টার জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
১৯ বার পড়া হয়েছে