ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

নিজস্ব সংবাদ :

কলকাতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ অক্টোবর) সকালে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ছাত্রজীবন শেষে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

জানা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন।

সম্প্রতি শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ও শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেওয়ায় গত ৪ অক্টোবর তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। সেখানে টানা চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
১২ বার পড়া হয়েছে