ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

হবিগঞ্জে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জে ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

হবিগঞ্জ জেলায় যৌথ অভিযানে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সেনাবাহিনী ও ৫৫ বিজিবির সদস্যরা। জব্দ করা এসব পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, শাহী জিরা, ফুচকা, দামি শাড়ি, চকোলেট, ট্রাক, মাইক্রোবাস ও বাইসাইকেল।

শনিবার (৬ সেপ্টেম্বর) জেলার বানিয়াচং উপজেলার বাঘজোর বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি গোডাউন থেকে একটি কাভার্ড ভ্যান ও তিনটি ট্রাকসহ ভারতীয় শাহী জিরা ও ফুচকা জব্দ করা হয়। এ সব পণ্যের বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।

অভিযানের সময় চোরাকারবারিরা গাড়ি ও মালামাল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি-চুনারুঘাট সড়কের তেলিয়াপাড়া ও জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৃথক পাঁচটি অভিযান চালানো হয়। এ সময় একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক, একটি হায়েস মাইক্রোবাস ও একটি সাধারণ ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ভারতীয় ফুচকা, জিরা ও চকোলেট জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকা।

বিশেষ অভিযানের পাশাপাশি ৫৫ বিজিবি আরো চারটি পৃথক অভিযান চালায় জেলার কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান, মনতলা ও হরিণখোলা সীমান্ত এলাকায়। এ সব অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ বিপুল পরিমাণ ফুচকা ও দামী ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬১ লাখ ৭৫ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।’ তিনি আরো জানান, জব্দ করা সকল চোরাই পণ্য ও মাদকদ্রব্য হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:১৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
১৫১ বার পড়া হয়েছে