ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: নাসির উদ্দিন এতিমখানা থেকে আর্জেন্টিনা দলে বিস্ময়বালক ‘কিকি’ রামোস অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, করলেন ৯১ বলে ২৩৩ সেই দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খাম্বা থাকলেও এখন বিদ্যুৎ পাওয়া যায়না: সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী যেকোন সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে’ রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় কর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

হবিগঞ্জে বিলে বস্তাবন্দি লাশ: বাহুবল থানার আটক ১

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জে বিলে বস্তাবন্দি লাশ: বাহুবল থানার আটক ১

হবিগঞ্জে আলোচিত বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় একজনকে আটক করেছে র‌্যাব-৯। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জুলাই ভিকটিম রঙ্গিলা মিয়া (৫৫) নিখোঁজ হওয়ার পর থেকে ১৯ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের সোনাডুবা বিলে ফেলে রাখা হয়। স্থানীয়দের মাধ্যমে লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়। নিহতের ছেলে বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করলে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামি খেলন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি বানিয়াচং উপজেলার নোয়াপাথারিয়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

প্রসঙ্গত, ১৯ জুলাই দুপুরে বানিয়াচংয়ের সুনারু গ্রামের পাশের হাওর থেকে রঙ্গিলা মিয়ার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, তিনি ছয়দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি এবং পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও কোনো সন্ধান পাননি।

বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রঙ্গিলা মিয়াকে শ্বাসরোধে হত্যা করে লাশ বস্তায় ভরে পাথর দিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং অচিরেই জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
২১৯ বার পড়া হয়েছে