ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ট্রাম্পের বিরোধিতা উপেক্ষা করে পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আল-সাঈদ ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের কাতার বিমানবন্দরে উপচে পড়া ভিড়, বিদেশিদের দেশ ছাড়ার জল্পনা; আসলে কী ঘটেছিল? বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সৌদি প্রবাসীদের জন্য জরুরি বার্তা সরকারের পক্ষ থেকে মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শাহীন আওয়ামী সহিংসতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত শাকিবের নায়িকা হচ্ছেন পাকিস্তানের কিনজা হাশমী

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরো ৩ শিশুর

নিজস্ব সংবাদ :

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেল আরো ৩ শিশুর

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। হাম উপসর্গ নিযে মারা যাওয়া তিন শিশু হলো– সামিহা, পরশ ও ইলমা।

এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৫১৮ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এই সময়ে ১৯৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ১০৪৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ১০ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
৪২ বার পড়া হয়েছে