ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শাহীন

নিজস্ব সংবাদ :

মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শাহীন

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে সৈয়দ মহি উদ্দিন আহমদ চৌধুরী শাহীন-এর নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় মৌলভীবাজার পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত সদস্য (রুকন) সমাবেশে সর্বসম্মতিক্রমে তাঁর নাম ঘোষণা করেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।

পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলা উদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল আহমেদ এবং আব্দুল কুদ্দুছ নোমান।

এছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফখরুল ইসলামসহ পৌর জামায়াতের অধীনস্থ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, কর্মপরিষদ সদস্য ও রুকনবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৩৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
৭ বার পড়া হয়েছে