ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ট্রাম্পের বিরোধিতা উপেক্ষা করে পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আল-সাঈদ ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের কাতার বিমানবন্দরে উপচে পড়া ভিড়, বিদেশিদের দেশ ছাড়ার জল্পনা; আসলে কী ঘটেছিল? বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সৌদি প্রবাসীদের জন্য জরুরি বার্তা সরকারের পক্ষ থেকে মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শাহীন আওয়ামী সহিংসতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত শাকিবের নায়িকা হচ্ছেন পাকিস্তানের কিনজা হাশমী

আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদ :

আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল মঙ্গলবার দিনব্যাপী এই সফরে তিনি দুই ওলির মাজার জিয়ারত ছাড়াও একাধিক রাষ্ট্রীয় ও নাগরিক কর্মসূচিতে অংশ নেবেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে আকাশপথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সার্কিট হাউসে যাবেন। এরপর দুপুরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে রাতেই ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সিলেটজুড়ে বিভিন্ন প্রস্তুতিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। মাজার প্রাঙ্গণের চলমান সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, নগরীর উন্নয়নকাজের অংশ হিসেবে রাষ্ট্রপতির সফর উপলক্ষে সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজও সম্পন্ন হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির নিরাপত্তায় পুরো নগরীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ বার পড়া হয়েছে