ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে হত্যা: আদালতে অভিযুক্তের স্বীকারোক্তি

নিজস্ব সংবাদ :

সিলেটে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে হত্যা: আদালতে অভিযুক্তের স্বীকারোক্তি

সিলেট মহানগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেফতারকৃত বাবুল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চার দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ ব্যক্ত করেন বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।

বাবুল রায়নগর রাজবাড়ি এলাকার আখতার মিয়ার কলোনির বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত নূর মিয়া।

ওসি জানান, চার দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তায় বাবুল মিয়াকে আদালতে নেওয়া হয়। পরে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তোলা হয়। এ সময় বাবুল ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন। পরে ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা তার জবানবন্দি রেকর্ড করেন। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করা হয়।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর নিকুঞ্জ ভিলা নামের নিজ বাসায় খুন হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এমএ সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা। এ ঘটনায় হত্যাকাণ্ডের দিন পুলিশ বাবুল মিয়া নামের এক শ্রমিককে গ্রেফতার করে। গত রবিবার পুলিশ তার ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
১৬ বার পড়া হয়েছে