ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী ২ বাংলাদেশি হাফেজা

নিজস্ব সংবাদ :

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন দুই বাংলাদেশি হাফেজা—মুসফিরা বিনতে মাহমুদ ও রাবেতা বিনতে রমজান।

গত ৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত পবিত্র মক্কা নগরীতে আয়োজিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশ থেকে ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। বাংলাদেশ থেকেও দুই হাফেজ ও দুই হাফেজা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় নারীদের পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন মুসফিরা বিনতে মাহমুদ। আর ১৫ পারা গ্রুপে নারী বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন রাবেতা বিনতে রমজান। তাদের এ সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআন শিক্ষার ঐতিহ্য নতুন করে তুলে ধরা হয়েছে।

বিজয়ী রাবেতা বিনতে রমজান—তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা উত্তরা শাখার শিক্ষার্থী এবং মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসার শিক্ষার্থী।

মুসফিরার অভিভাবক এনপিবি নিউজকে জানান, হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাফল্যের পাশাপাশি ২০২৬ সালের দাখিল পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেছেন তিনি। দেশের বিখ্যাত তামীরুল মিল্লাত মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেচেন তিনি।

মাদরাসা সূত্রে জানা যায়, নারীদের হিফজুল কোরআনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাওদা বিনতে যামআহ প্রতিষ্ঠানটি এর আগেও কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইথিওপিয়াসহ বিভিন্ন দেশের হিফজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম স্থান অর্জন করেছে।

মাদরাসার এক শিক্ষিকা মুসফিরার সাফল্যে আনন্দ প্রকাশ করে এনপিবি নিউজকে বলেন, ‘মুসফিরা আমাদেরই হাতে গড়া সন্তান। আমাদের পরিবারের অংশ। দোয়া করি, তার ভবিষ্যৎ আরও সুন্দর হোক।’

মাদরাসার লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘সর্বপ্রথম আল্লাহর সন্তুষ্টি, অতঃপর বিশ্ব দরবারে বাংলাদেশের নাম সমুজ্জ্বল করাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই, সুন্দর ও ব্যতিক্রমী একটি সমাজ গড়তে—যেখানে মেয়েরাও তাদের প্রতিভার মাধ্যমে দেশ ও দশের সেবা করতে পারবে। কোরআনের নুর হৃদয়ে ধারণ করে সাফল্য ছুঁতে পারবে।’

এদিকে একই প্রতিযোগিতায় বাংলাদেশের পুরুষ প্রতিযোগীরাও সাফল্য অর্জন করেছেন। পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন শায়খ মুহাম্মদ মাহমুদ আল-হাসান। এছাড়া ১৫ পারা গ্রুপে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশের নুরুদ্দীন মুহাম্মদ জাকারিয়া।

৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরুষ ও নারী—উভয় বিভাগে পাঁচটি করে শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরুষদের প্রথম শাখায় সৌদি আরবের আবদুর রহমান বিন মুখতার বিন আহমদ মুহাম্মদ এবং নারী বিভাগের প্রথম শাখায় আলজেরিয়ার জুমানা শুরাইতিয়াহ প্রথম স্থান অর্জন করেন। উভয় বিজয়ী পেয়েছেন পাঁচ লাখ সৌদি রিয়াল করে। আয়োজিত এই প্রতিযোগিতায় ১ কোটি ২৬ হাজার সৌদি রিয়াল পুরষ্কার দিয়েছে সৌদি সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
১৩ বার পড়া হয়েছে