ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালে আবার আর্জেন্টিনায় খেলতে পারেন মেসি

নিজস্ব সংবাদ :

শৈশবের ক্লাব, নিজের শহর আর হাজারো আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি জার্সি। সেই জার্সি গায়ে কি আবারও মাঠে নামবেন লিওনেল মেসি? আর্জেন্টিনার ফুটবলে এখন বেশ আলোচিত প্রশ্ন এটি।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের প্রথমার্ধেই আর্জেন্টিনায় ফিরতে পারেন মেসি। তাকে খেলতে দেখা যেতে পারে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে। অন্তত এমনটাই দাবি করেছেন আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক ফ্লাভিও আজ্জারো। তার দাবি, মেসির নিওয়েলসে ফেরার সম্ভাবনা বেশ জোরালো এবং বিষয়টি নিয়ে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনেও প্রস্তুতি চলছে।

সম্প্রতি নিজের সঞ্চালিত অনুষ্ঠান নো পোদেমোস পেরদেরে মেসির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন আজ্জারো। তিনি দাবি করেন, নিওয়েলসের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মেসি। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘মেসি এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি নিওয়েলসে খেলবেন। সব পথ শেষ পর্যন্ত ২০২৭ সালের দিকেই যাচ্ছে।

শুধু তাই নয়, বিষয়টি নিয়ে মেসির ঘনিষ্ঠজনদের কাছ থেকেও তথ্য পাওয়ার দাবি করেছেন সাংবাদিক আজ্জারো, ‘সব ইঙ্গিতই সেদিকে যাচ্ছে। আমি বেশ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি। তার কাছের মানুষদের কাছ থেকেও একই ধরনের তথ্য পাচ্ছি।’

মেসির ফেরার সম্ভাবনা নিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রস্তুতির কথাও উল্লেখ করেছেন আজ্জারো, ‘এএফএও বিষয়টি জানে। এ জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
১৬ বার পড়া হয়েছে