ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭১ ও ২৪-এর অপশক্তি এক হয়েছে : রাশেদ খান

নিজস্ব সংবাদ :

৭১ ও ২৪-এর অপশক্তি এক হয়েছে : রাশেদ খান

৭১-এর রাজাকার ও চব্বিশের রাজাকারদের রুখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, একাত্তর ও চব্বিশের অপশক্তি এক হয়েছে।

প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করা হচ্ছে।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও র‍্যালি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস পর্যন্ত বিএনপি-যুবদলসহ বাংলাদেশপন্থীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

এর আগে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রাশেদ খান। পরে সেখান থেকে বের হওয়া র‍্যালির নেতৃত্ব দেন তিনি।

সে সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:১১:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে