ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ফেঞ্চুগঞ্জে পুলিশের সাড়াশি অভিযানে আরো ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীদের অধিকার রক্ষায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সংসদ ১০১ টিম আত্মপ্রকাশ শাহজালাল মাজারের দানবাক্সে ৩৪ দিনে মিললো প্রায় ৭১ লাখ হাজার টাকা চুনারুঘাটে আ.লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হবিগঞ্জের লাখাইয়ে জমির বিরোধে তুমুল সংঘর্ষ, আহত অন্তত ২০ সিলেটে ট্রিপল মার্ডার : ৪ দিনের রিমান্ডে বাবুল মিয়া বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে দুই বছর চাইলেন অর্থমন্ত্রী কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভয়াবহ রূপে ভাইরাসের কোনো অজুহাত নেই, বাংলাদেশ সত্যিই দারুণ খেলেছে: প্যাট কামিন্স ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে, সহজ স্বীকারোক্তি স্মিথের

নিজস্ব সংবাদ :

বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর স্টিভ স্মিথ সোজাসাপটাই বললেন, বাংলাদেশই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার খারাপ খেলার চেয়ে স্মিথ বাংলাদেশের ভালো পারফরম্যান্সকেই গুরুত্ব দিচ্ছেন।

এবিসি স্পোর্টকে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্মিথ বলেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’

স্মিথ মনে করেন, ম্যাচের প্রথম দিন সকালেই পার্থক্য গড়ে দেয় বাংলাদেশ। দারুণ বোলিং করেন বাংলাদেশের পেসাররা। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সেই চাপ সামলাতে পারেননি। স্মিথ বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা অবশ্য ভালো করেছেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের লিডই হয়ে দাঁড়ায় বড় পার্থক্য। স্মিথের ভাষায়, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন ক্যামেরন গ্রিন। কিন্তু তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি সতীর্থরা। স্মিথ বলেন, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গে দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে ২০০–এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল। আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’

স্মিথ অবশ্য এই হারকে খুব বড় করে দেখতে চাচ্ছেন না, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
২ বার পড়া হয়েছে