ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জনগণের ওপর জুলুমকারীদের আর আস্ফালনের সুযোগ হবে না’

নিজস্ব সংবাদ :

‘জনগণের ওপর জুলুমকারীদের আর আস্ফালনের সুযোগ হবে না’

রাজধানীতে বিদ্যুৎ-গ্যাস সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় ঐক্য। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ওপর জুলুমকারীরা জীবিত অবস্থায় বাংলাদেশে আর আস্ফালনের সুযোগ পাবে না।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা জনগণের ওপর জুলুম করেছে, তারা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে আর আস্ফালনের সুযোগ পাবে না।’ তিনি বলেন, ১১ দফা দাবি দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার দাবি এবং জনগণের দাবি আদায় করেই তারা মাঠ ছাড়বেন।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে ২০২৪ সালের মতো ২০২৬ সালেও নতুন বিপ্লব সংগঠিত হবে।

সমাবেশ থেকে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, ১৯ সেপ্টেম্বর রংপুরে লংমার্চ, ২৪ অক্টোবর ঢাকা-সিলেট রেলমার্চ এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ।

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে সরকারের জন্য পরিণতি ভালো হবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যদি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখা উচিত হবে না।

বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে ১১-দলীয় জোটের নেতারা দ্রুত জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
১ বার পড়া হয়েছে