ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন

নিজস্ব সংবাদ :

ভারতের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে প্রদীপ রাওয়াত স্ত্রী ও এক ছেলেকে রেখে গেছেন।

অভিনেতা যশপাল শর্মা প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবর জানান। দীর্ঘদিনের সহকর্মীকে স্মরণ করে তিনি লেখেন, ‘আমাদের গজনির দেবা, লাগানের প্রদীপ রাওয়াত। শান্তিতে থাকুন।’

পরে প্রদীপ রাওয়াতের ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ক্যানসার পুনরায় ধরা পড়ার পর চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। গত এক মাসের বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

‘গজনি’, ‘লাগান’ সিনেমা ও বিখ্যাত টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে প্রদীপ রাওয়াত হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা, ভোজপুরি, নেপালি ও মারাঠি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। আশির দশকের শুরুতে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও বি আর চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে ভারতীয় চলচ্চিত্রে অন্যতম শক্তিশালী খল অভিনেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেন।

২০০১ সালে আশুতোষ গোয়ারিকরের ‘লাগান’ চলচ্চিত্রে দেবা সিং চরিত্রে অভিনয় করেন প্রদীপ রাওয়াত। এরপর ২০০৫ সালে এ আর মুরুগাদোস পরিচালিত তামিল চলচ্চিত্র ‘গাজনি’-তে গজনি ধর্মাত্মা চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। চরিত্রটি এতটাই জনপ্রিয় হয় যে ২০০৮ সালে নির্মিত হিন্দি সংস্করণেও একই ভূমিকায় অভিনয় করেন তিনি।

২০০৪ সালে এস এস রাজামৌলি পরিচালিত ‘সাই’ চলচ্চিত্রে বিকশু যাদব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে নতুনভাবে আলোচনায় আসেন প্রদীপ রাওয়াত। এ চরিত্র তাঁর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘রাউডি রাঠোর’, ‘বীরম’, ‘ওয়ান: নেনোক্কাডিনে’, ‘লৌক্যম’, ‘নেনু শৈলজা’, ‘সারাইনোডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘আয়িরাথিল ইরুভার’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ ও ‘মিস ম্যাচ’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
২ বার পড়া হয়েছে