ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে শিগগিরই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে: ইরান

নিজস্ব সংবাদ :

খুব শিগগির যুক্তরাষ্ট্রকে শুধু মধ্যপ্রাচ্য থেকেই নয়, বরং যেসব দেশ বর্তমানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে, সেসব দেশ থেকেও সরে যেতে বাধ্য করা হবে বলে সতর্ক করেছেন ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য ইব্রাহিম আজিজি।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন বলে জানায় ইরানের একটি আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।

সেখানে একটি ছবি প্রকাশ করে আজিজি লেখেন, ‘সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আপনাদের শুধু এই অঞ্চল থেকেই নয়, বরং যেসব দেশ আজ আপনাদের সন্ত্রাসী ঘাঁটির আশ্রয় দিয়েছে, সেখান থেকেও বহিষ্কার করা হবে।’

তিনি আরো বলেন, ‘সেদিন আপনাদের বিদেশে সামরিক ঘাঁটি পরিচালনার জন্য বরাদ্দ করা সব সম্পদ নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যয় করতে হবে।’

ইরানি এই আইন প্রণেতা দাবি করেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৩২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
৪ বার পড়া হয়েছে