ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ :

দেশে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘উগ্রবাদ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সদা তৎপর রয়েছে।’

পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি পুলিশের একটি নরমাল প্র্যাকটিস। টহল বা ডিউটির সময় কেউ যেন আন-অ্যাটেন্ডেড না থাকে—তার জন্য নিয়মিতই সতর্ক করা হয়। একে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।

নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের অপতৎপরতার সুযোগ নেই জানিয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘তারা মাঝেমধ্যে বিদেশ থেকে সামাজিক মাধ্যমে উঁকিঝুঁকি মারা ছাড়া মাঠে কোনো প্রভাব ফেলার সামর্থ্য রাখে না।’

তিনি বলেন, ‘এনসিপির ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলে উল্লেখ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
১৫ বার পড়া হয়েছে