ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: নাসির উদ্দিন এতিমখানা থেকে আর্জেন্টিনা দলে বিস্ময়বালক ‘কিকি’ রামোস অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, করলেন ৯১ বলে ২৩৩ সেই দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খাম্বা থাকলেও এখন বিদ্যুৎ পাওয়া যায়না: সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী যেকোন সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে’ রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় কর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

তারেক রহমান যেদিন দেশে আসবেন, জনতার ভূমিকম্প হবে: বুলু

নিজস্ব সংবাদ :

তারেক রহমান

বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং মধ্যপ্রাচ্য বাংলাদেশিদের চাকরির সুযোগ- এ দুটি কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি। জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন সেদিন জনতার ভূমিকম্প হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে রোববার বিকালে ভগবান সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিআর পদ্ধতি নিয়ে বরকতউল্লা বুলু বলেছেন, পিআর খায় না, পিআর গায়ে মাখে- এ পদ্ধতি জনগণ মানে না, জনগণ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে। পি আর দিয়ে নির্বাচন সম্ভব নয়। নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশকে লুটপাটের মহারাজ্য করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। নির্বাচিত সরকার ছাড়া এসব টাকা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই পি আর পদ্ধতি বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেন।

তিনি আরও বলেছেন, যারা একাত্তরের মু‌ক্তি‌যুদ্ধকে স্বীকার ক‌রে না, শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা‌কে স্বীকার ক‌রে না, শহীদ প্রেসি‌ডেন্ট‌কে জিয়াউর রহমান‌কে মু‌ক্তি‌যোদ্ধা হি‌সে‌বে স্বীকার ক‌রে না, তারা ৩০ লক্ষ শহী‌দের রক্ত‌‌ দেয়াকেও স্বীকার ক‌রে না। তা‌দের বাংলা‌দে‌শে ভোট চাওয়ার অধিকার নেই, তা‌দের রাজনী‌তি করার অধিকার নাই। কোনো হাইব্রিড যেন বিএন‌পির নেতা না হ‌তে পা‌রে সে‌জন্য তৃণমূ‌ল নেতাকর্মী‌দের প্রতি আহ্বান জানান তিনি।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জসিম উদ্দিন জসিমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী আমির হোসেনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল।

সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাইফুর আলম ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি পদে হাজী জসিম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক ভূঁইয়া রিপন ও শাহজাহান সাজুর নাম ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
২৪৩ বার পড়া হয়েছে