ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, বিজয়ের উত্থান ‘সড়ক-মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট করা যাবে না’ সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের অন্তর্বর্তী সরকারের বাণিজ্যিক চুক্তি ও দুর্নীতির তদন্তে হাইকোর্টে রিট হাম ও উপসর্গ নিয়ে এক দিনে প্রাণ গেল সর্বোচ্চ ১৭ শিশুর বাণিজ্য সম্পর্ক জোরদারে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল জয়ের সেলিব্রেশন মুডে বিজেপি, তৃণমূলের ওপর হামলা শুরু অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ‘কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারার সঙ্গে সমন্বয়ে সরকার কাজ করছে’

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

নিজস্ব সংবাদ :

গোপালগঞ্জে একসঙ্গে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে এবার একসঙ্গে আওয়ামী লীগের ৮ নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া সবাই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী।

পদত্যাগকারী নেতারা হলেন— ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আক্কাস চোকদার, ননীক্ষীর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী আট আওয়ামী লীগ নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক।

সংবাদ সম্মেলনে মনোজ মৌলিক বলেন, ‘আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সব পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আর ভবিষ্যতেও থাকবে না।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
১৭৮ বার পড়া হয়েছে