ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল থেকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু

নিজস্ব সংবাদ :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১১ মে)। এদিন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রাজধানীর আগারগাঁও এলাকায় কার্যক্রমের উদ্বোধন করবেন।

এ দফায় সারাদেশে ৭২০টি ট্রাকের মাধ্যমে শুক্রবার ছাড়া ২১ মে পর্যন্ত ১০ দিন ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন।

এ ট্রাক সেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে টিসিবি। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এজন্য টিসিবির স্মার্ট কার্ডের প্রয়োজন হবে না।

এবার ভোক্তাপ্রতি সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, চিনি এক কেজি ৮০ টাকা ও মসুর ডাল দুই কেজি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
১৬ বার পড়া হয়েছে