শেখ হাসিনাকে পুশ ইন করার অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ
সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সীমান্ত দিয়ে পুশ ইনের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি সীমান্তবর্তী মানুষদের বিবিজির পাশাপাশি সীমান্তে পাহারা দেওয়ার আহ্বান জানান।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান রাশেদ খান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলব, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারা বসান। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশ ইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, সেটাকে রুখে দিতে হবে।’
দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে হবে বলে জানান রাশেদ খান।
বলেন, ‘অন্য কোনো অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তাকে (শেখ হাসিনা) ঠেলে পাঠানোর অপ্রচেষ্টা একপ্রকার যুদ্ধের উসকানির সামিল। বাংলাদেশ কারো যুদ্ধ চায় না, বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত।
আইনের বাইরে যেকোনো প্রক্রিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি জানিয়ে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ‘বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, এমন যেকোন অন্যায়কে মোকাবেলা করতে প্রস্তুত আছে, ইনশাল্লাহ।




















