ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা নিতে বছরে বাংলাদেশীরা বিদেশে নেন ৫০০ কোটি ডলার: ডিসিসিআই

নিজস্ব সংবাদ :

চিকিৎসা নিতে বাংলাদেশীদের মধ্যে বাড়ছে বিদেশমুখী প্রবণতা। সম্প্রতি এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, প্রতি বছর বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশীরা খরচ করছেন ৫০০ কোটি ডলার। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) দেয়া এক প্রতিবেদনেও উঠে আসে একই তথ্য।

তবে এই তথ্যের সঙ্গে মেলে না বাংলাদেশ ব্যাংকের হিসাব। সংস্থাটির দেয়া তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত, এই প্রায় ৭ বছর সময়কালে বাংলাদেশীরা চিকিৎসার জন্য বিদেশে নিয়েছেন মাত্র ৫ কোটি ডলার। এরমধ্যে শুধুমাত্র ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসেই বিদেশে নেয়া হয়েছে ২ কোটি ৮৩ লাখ ডলার। যা আগের ৬ অর্থবছরের মোট পরিমাণের চেয়েও বেশি।

বিশ্লেষকরা মনে করছেন, বিদেশে চিকিৎসা ব্যয়ের বড় অংশই যাচ্ছে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে।

বিআইবিএমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী বলেন, যারা চিকিৎসার জন্য টাকাপয়সা নেয়, তারা যদি পাচারের উদ্দেশ্যে নেয়, তাহলে তো ব্যাংকে আসবে না। তারা পাচারের উদ্দেশ্যে নিলে হুন্ডিওয়ালাদের মাধ্যমে পাঠাবে। কিন্তু যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমী, যারা পাচার নয় চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যায়, তারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে যাবে।

চিকিৎসা খরচ বৈধ চ্যানেলের মাধ্যমে বিদেশে নিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুমতি ছাড়া এখন থেকে জনপ্রতি ৩০ হাজার ডলার বিদেশে নেয়ার অনুমতি দেয়া হয়েছে। আগে এই সীমা ছিল অর্ধেক, অর্থাৎ ১৫ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, আমাদের এখন রিজার্ভও বেড়েছে। এবং আমরাও চেয়েছি লোক প্রকৃত চিকিৎসার জন্য যদি নিতে চায়, তাহলে অফিসিয়াল চ্যানেলে যাতে টাকাগুলো নিতে পারে, সেজন্য এই সীমাটাকে আগের চেয়ে একটু বাড়ানো হয়েছে।

এদিকে চিকিৎসা বাবদ দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ চলে গেলেও এ খাতে দেশে কোনো বৈদেশিক মুদ্রা আসেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে