ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংককে আহত জুলাইযোদ্ধাদের খোঁজখবর নিলেন জামায়াত আমির

নিজস্ব সংবাদ :

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাইযোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে সশরীরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি।

সফরের সময় তিনি গুরুতর আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এসময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

বিরোধীদলীয় নেতা আহত জুলাইযোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন।

আহত চিকিৎসাধীন জুলাইযোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যক্ষর পদক্ষেপ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতাকে আহ্বান জানান। এসময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন–তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০১:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
১১ বার পড়া হয়েছে