ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির ৫ সদস্যের বিশেষ টিম প্রত্যেক ইরানিকে বাসিজি বানাতে চান মোজতবা খামেনি ‘গঙ্গার পানিচুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত’ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ফ্লাইটে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী গোপালগঞ্জে বিদ্যুৎ নিয়ে বড় সতর্কবার্তা, বন্ধ হতে পারে সরবরাহ এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা থালাপতি বিজয়ের ‘ঢাকায় ভারত-পাকিস্তানের ফুটবল ম্যাচে ৯৯.৯% বাংলাদেশি পাকিস্তানের পক্ষে ছিল’ ‘ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা পরকীয়ার মতো’—শামসুজ্জামান দুদু ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের হামলা, আহত ৪

প্রত্যেক ইরানিকে বাসিজি বানাতে চান মোজতবা খামেনি

নিজস্ব সংবাদ :

প্রত্যেক ইরানিকে বাসিজি বানাতে চান মোজতবা খামেনি

ইরানের আধাসামরিক বাহিনী বাসিজকে নতুনভাবে সাজানো ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে ‘প্রত্যেক ইরানি হবে একজন বাসিজি’—এই স্লোগান বাস্তবায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি বলেন, সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের জনগণের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে এবং দেশজুড়ে বাসিজের চেতনা ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে সংগঠনটির কাঠামোতে নতুন পরিবর্তন ও পুনর্জাগরণ প্রয়োজন।

তিনি আরো বলেন, জনগণের সম্মিলিত শক্তি ও সক্ষমতাকে কাজে লাগিয়ে বাসিজকে আরও উন্নত এবং আধুনিক সংগঠনে পরিণত করতে হবে। এ জন্য সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া জরুরি।

ইরানের সর্বোচ্চ নেতা তার বার্তায় বাসিজের আদর্শ ও চিন্তাধারা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ার বিষয়টিও তুলে ধরেন।

তার দাবি, দেশটির সামরিক বাহিনী, বিপ্লবী গার্ড, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা এবং সংসদ সদস্যদের মধ্যেও এই আদর্শের প্রভাব রয়েছে। তিনি উল্লেখ করেন, বাসিজের আদর্শে বিশ্বাসী অনেক মানুষ সংগঠনটির আনুষ্ঠানিক সদস্য না হলেও তাদের চিন্তাভাবনা ও জীবনযাপনে বাসিজের প্রভাব রয়েছে। এসব মানুষের সক্ষমতাকে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

উল্লেখ্য, বাসিজ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অধীন একটি আধাসামরিক স্বেচ্ছাসেবী সংগঠন। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১৩ বার পড়া হয়েছে