ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মৌলভীবাজারে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড আ. লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির ৫ সদস্যের বিশেষ টিম প্রত্যেক ইরানিকে বাসিজি বানাতে চান মোজতবা খামেনি ‘গঙ্গার পানিচুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত’ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ফ্লাইটে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী গোপালগঞ্জে বিদ্যুৎ নিয়ে বড় সতর্কবার্তা, বন্ধ হতে পারে সরবরাহ এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা থালাপতি বিজয়ের ‘ঢাকায় ভারত-পাকিস্তানের ফুটবল ম্যাচে ৯৯.৯% বাংলাদেশি পাকিস্তানের পক্ষে ছিল’ ‘ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা পরকীয়ার মতো’—শামসুজ্জামান দুদু

তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির ৫ সদস্যের বিশেষ টিম

নিজস্ব সংবাদ :

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা ধরে রাখতেও কাজ করছে এই টিম। বিশেষ করে ডিসেম্বর সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।

বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূল নেতাদের সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনা রয়েছে দলটির।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১০ বার পড়া হয়েছে