ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি ইরানের

নিজস্ব সংবাদ :

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার ফিফার কাছে ‘সম্মানজনক পরিবেশ’ নিশ্চিতের দাবি জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। তা না হলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছেন ফেডারেশন সভাপতি মেহদি তাজ। জানা গেছে, ইরানের এই অবস্থানের পেছনে অন্যতম কারণ রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতা।

বুধবার (৬ মে) তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহদি তাজ জানান, রাষ্ট্রীয় মর্যাদাহানি সহ্য করে তারা বিশ্বকাপে অংশ নেবেন না।

তিনি বলেন, আমরা ফিফাকে আমাদের প্রত্যাশার কথা জানাব। তারা যদি সেগুলোর সমাধান করতে পারে, তাহলে অবশ্যই আমরা অংশ নেব। কিন্তু যদি কোনো নিশ্চয়তা না থাকে, তাহলে কাউকে আমাদের মূল ভিত্তিকে অপমান করার অধিকার দেওয়া যায় না। যদি অসম্মানজনক আচরণ চলতেই থাকে, তবে আমরা ভিন্ন সিদ্ধান্ত নিতে পারি।

এই সংকটের মূল সূত্রপাত হয় যখন কানাডা ফেডারেশন প্রধান মেহদি তাজকে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। আইআরজিসির সঙ্গে অতীত সম্পর্কের জেরে এই নিষেধাজ্ঞা দেয় অটোয়া। যুক্তরাষ্ট্র ও কানাডা আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করলেও ইরান একে দেখছে রাজনৈতিক বিদ্বেষ হিসেবে।

বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি জানিয়েছেন, ইরান দল কোনো দ্বিপাক্ষিক সফরে যাচ্ছে না, তারা যাচ্ছে ফিফার মেগা আসরে। তাই ভিসা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা ফিফা এবং আয়োজক দেশগুলোর আইনি বাধ্যবাধকতা।

বিশ্বকাপ নিয়ে ইরানের এমন অস্থিরতা থাকলেও তাদের বিশ্বকাপ প্রস্তুতি থেমে নেই। দলের প্রধান কোচ আমির ঘালেনোই জানিয়েছেন, চলতি সপ্তাহেই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হবে। তুরস্কে কন্ডিশনিং ক্যাম্প শেষে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের ক্যাম্প করবে যুক্তরাষ্ট্রের কিনো স্পোর্টস কমপ্লেক্সে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
৫৫ বার পড়া হয়েছে