News Title :
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুদ্ধদেব নামের আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৬ মে) রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়ি থামিয়ে এ হামলার ঘটনা ঘটে।
চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় থাকতেন।
বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেবও ওই টিমের সদস্য ছিলেন।
ট্যাগস :




















