ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ইরানে সামরিক অভিযান সমাপ্ত ঘোষণা করল যুক্তরাষ্ট্র অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে গাড়ির বহর থামালেন প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক প্রকাশ কলকাতায় বুলডোজার নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা পুলিশের দেশে সব ধরনের টিকার বড় মজুদ রয়েছে, ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আরব আমিরাতে হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশের পুশইন হলে পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ৬ শিশুর

কলকাতায় বুলডোজার নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা পুলিশের

নিজস্ব সংবাদ :

কলকাতা শহরে শান্তি বজায় রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে কড়া বার্তা দিল পুলিশ। আজ বুধবার এক সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ সুপার অজয় নন্দা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করলে পুলিশ কাউকে ছাড় দিবে না। বিশেষ করে বুলডোজার নিয়ে মিছিল বা তাণ্ডব চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন তিনি।

পুলিশ সুপার জানান, শহরজুড়ে ৬৫ কম্পানি বাহিনী এবং ২৪০টি কুইক রেসপন্স টিম মোতায়েন রয়েছে।

যেকোনো সমস্যায় সাধারণ মানুষকে সরাসরি পুলিশে যোগাযোগ করতে বলা হয়েছে। তিনি বলেন, ‘ভোটের পর অনেক ফোন আমরা পেয়েছি। সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দিতে তিনি অনুরোধ করেন।’ তিনি আরো জানান, লালবাজারে আধাসামরিক বাহিনীর সঙ্গে মিলে একটি বিশেষ কন্ট্রোল রুমও খোলা হয়েছে।

বিজয় মিছিল বা যেকোনো শোভাযাত্রার ক্ষেত্রে পুলিশের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অনুমতি ছাড়া মিছিল করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ‘বুলডোজার’ নিয়ে কোনো মিছিল করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ। অজয় নন্দা বলেন, ‘বুলডোজার নিয়ে মিছিল করলে শুধু আয়োজক নয়, মেশিনের মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং সেটি বাজেয়াপ্ত করা হবে।

মঙ্গলবার (৫ মে) নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে দোকান ভাঙা ও তাণ্ডব চালানোর যে অভিযোগ উঠেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার স্পষ্ট জানান, কর্তব্যে গাফিলতি থাকলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
১ বার পড়া হয়েছে