ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু অধিকারী অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, বিজয়ের উত্থান ‘সড়ক-মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট করা যাবে না’ সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের অন্তর্বর্তী সরকারের বাণিজ্যিক চুক্তি ও দুর্নীতির তদন্তে হাইকোর্টে রিট হাম ও উপসর্গ নিয়ে এক দিনে প্রাণ গেল সর্বোচ্চ ১৭ শিশুর বাণিজ্য সম্পর্ক জোরদারে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল জয়ের সেলিব্রেশন মুডে বিজেপি, তৃণমূলের ওপর হামলা শুরু অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী, বিজয়ের উত্থান

নিজস্ব সংবাদ :

তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন কিছু নয়। এর আগে এম জি রামচন্দ্রন, জয়ললিতা, শিবাজি গণেশনের মতো তারকারা রাজনীতিতে সফল হয়েছেন। সেই ধারাতেই বছর দুয়েক আগে, অর্থাৎ ক্যারিয়ারের পিক টাইমে রাজনীতিতে নাম লেখান থালাপতি বিজয়।

হঠাৎ করে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠন করে ভক্তদের চমকে দেন বিজয়।

যদিও লোকসভা নির্বাচনে অংশ নেয়নি তাঁর দল, শুরু থেকেই লক্ষ্য ছিল ২০২৬ সালের বিধানসভা নির্বাচন।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বিজ্যের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) চমক দেখিয়েছে। যেখানে এবারের নির্বাচনে দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (ডিএমকে) কংগ্রেস ও বাম দলগুলোর সঙ্গে জোট বেঁধে লড়ছে, আর অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (এআইএডিএমকে) বিজেপির সঙ্গে জোটে রয়েছে সেখানে একাই লড়েছে বিজয়ের টিভিকে।

সোমবার (৪ মে) বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১০৭টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে টিভিকে।

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বিজয়ের দল। সব কিছু ঠিক থাকলে, তিনিই হতে পারেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের বড় একটি অংশ বিজয়ের দিকে ঝুঁকেছে।

এর প্রভাবই এখন দেখা যাচ্ছে ভোটের ফলাফলে।

বিজয় নিজে দুটি আসন তিরুচিরাপল্লি পূর্ব ও পেরাম্বুর থেকে লড়েছেন এবং দুটিতেই এগিয়ে আছেন। ইতিমধ্যেই চেন্নাইয়ে তাঁর বাড়িতে উৎসবের আমেজ দেখা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
৩ বার পড়া হয়েছে