ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :

সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

নিজস্ব সংবাদ :

সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

সুনামগঞ্জে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ইউসুফ আলী। তিনি সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার বাসিন্দা। বাকি চারজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার (৪ মে) বিকেলে ৩টার দিকে ছাতক উপজেলার জালালপুর বদিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রিফাত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের দিকে আসছিল। এ সময় সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। বাস ড্রাইভার ফোনে ব্যস্ত থাকায় বাস সিএনজির ওপর উঠে যায়।

এতে বাস ও সিএনজি রাস্তার নিচে পড়ে ঘটনাস্থলেই সিএনজির দুজন যাত্রী নিহত হন। আহত হন চালকসহ তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছার আগেই তারা মারা যান বলে জানান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের এসআই মোরশেদ আলম।

স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ছুটে আসি। তখন বাসের এক নারী যাত্রী আমাদের জানান, বাসচালক মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন। হঠাৎ তিনি সিএনজির ওপর গাড়ি তুলে দিলে দুর্ঘটনা ঘটে।’

এসআই মোরশেদ বলেন, ‘ঘটনাস্থলেই দুজন এবং ওসমানীতে তিনজন মারা গেছেন।’

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার সুজন সরকার বলেন, ‘জালালপুরে দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন আর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন নিহত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
৯ বার পড়া হয়েছে