ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাত আব্দুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন মাসুদ সাঈদী

নিজস্ব সংবাদ :

কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর পর এবার পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী অনুদানে পাওয়া খেজুরের হিসাব দিয়েছেন। পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে সর্বমোট ১৩৯ কার্টন খেজুর পেয়েছেন বলে জানান তিনি।

বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাস দিয়েছেন।

মাসুদ সাঈদী এমপির পোস্ট হুবহু তুলে ধরা হলো-

‘একটি বিষয় আপনাদের জানা প্রয়োজন, বাংলাদেশ সরকার কখনো কোনোদিন কাউকে খেজুর দেয়নি।

আলোচিত এই খেজুর বহুবছর ধরে (আমার জানামতে ৮০’র দশক থেকে) সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে আসে। এরই ধারাবাহিকতায় এবারও সৌদি সরকারের King Salman Humanitarian Aid and Rilief Center বাংলাদেশে খেজুর পাঠিয়েছেন। দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে আমরা সর্বমোট ১৩৯ কার্টন খেজুর পেয়েছি। তারমধ্যে পিরোজপুর সদর উপজেলা ১৮ কার্টন, নাজিরপুর উপজেলা ২৪ কার্টন, জিয়ানগর উপজেলা ১৪ কার্টন পেয়েছি।

পিরোজপুরের সম্মানীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে আমি কথা বলেছি। বরাবরের মতো উপজেলা প্রশাসন আমাদের ৩টি উপজেলার জন্য সর্বমোট বরাদ্দ ৫৬ কার্টন খেজুর অসহায় ও দুঃস্থ মানুষ এবং মাদ্রাসা/ইয়াতিম খানায় বিতরণের জন্য তালিকা প্রস্তুত করছে।

অন্ততঃ খেজুর বিতরণে অতীতে আমাদের এলাকায় দুর্নীতি হয়েছে—এমন কোনো খবর আমার জানা নেই। তবুও নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি ওয়ার্ডে যথোপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাতে উপহার হিসেবে পাওয়া খেজুর পৌঁছে যায়—সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২০ বার পড়া হয়েছে