ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের সিলেটে বাসায় মিলল চিকিৎসকের ঝুলন্ত মরদেহ হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত ১৪ পিংক বাসের অর্ধেকেরই আয়ুষ্কাল শেষ ‘কোরআন-সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার না করলে করুণ পরিণাম হবে’ যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটে অচল ১৫ কিলোমিটার ইরান যুদ্ধ দেখিয়েছে যে শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা যথেষ্ট নয়: কাতার কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদ :

চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহার এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ ও হুমকির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. শুক্কুর আলী নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ রবিবার জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. আল আমিন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত মো. শুক্কুর আলী সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গ ও নির্দিষ্ট কিছু গুরুতর অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না।

বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সব প্রকার সাংগঠনিক সম্পর্ক বিচ্ছিন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক জানান, চাঁদাবাজি, দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণ এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতেই শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুন্ণ করে এমন কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি বহন করবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
১৫ বার পড়া হয়েছে