ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের সিলেটে বাসায় মিলল চিকিৎসকের ঝুলন্ত মরদেহ হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত ১৪ পিংক বাসের অর্ধেকেরই আয়ুষ্কাল শেষ ‘কোরআন-সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার না করলে করুণ পরিণাম হবে’ যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটে অচল ১৫ কিলোমিটার ইরান যুদ্ধ দেখিয়েছে যে শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা যথেষ্ট নয়: কাতার কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

থাইল্যান্ড ছাড়ল মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

নিজস্ব সংবাদ :

পাঁচ দিনের বন্দর সফর শেষে রবিবার থাইল্যান্ড ছেড়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘ সময়ের সামরিক মোতায়েনের মধ্যে মধ্যপ্রাচ্যে অভিযান শেষে এই সফরটি ছিল জাহাজটির জন্য সাময়িক বিরতি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এক বিবৃতিতে আব্রাহাম লিংকনের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ড্যান কিলার বলেন, ‘অসাধারণ আতিথেয়তার জন্য আমরা থাইল্যান্ডের জনগণকে ধন্যবাদ জানাতে চাই।’

সাধারণত মার্কিন নৌবাহিনীর একটি মোতায়েন ছয় থেকে নয় মাস স্থায়ী হয়। তবে যুদ্ধ বা সংঘাতের সময় এই সময়সীমা আরও দীর্ঘ হতে পারে।

প্রায় ৫ হাজার সদস্য নিয়ে পরিচালিত আব্রাহাম লিংকন সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সামরিক অভিযানে অংশ নেয়।
ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের দাবি, টানা দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের ক্ষেত্রে আধুনিক সময়ে রণতরিটি একটি রেকর্ডও গড়েছে।

এর আগে গত বুধবার ভোরে থাইল্যান্ডে পৌঁছায় আব্রাহাম লিংকন। মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের একমাত্র চুক্তিভিত্তিক মিত্র থাইল্যান্ডে রণতরিটির পাঁচ দিনের সফরের কথা জানিয়েছিলেন দেশটির কর্মকর্তারা।

সফর শেষে রবিবার থাইল্যান্ড ত্যাগ করে রণতরিটি আবারও তার পরবর্তী সামরিক দায়িত্বে ফিরেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
১২ বার পড়া হয়েছে