ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের সিলেটে বাসায় মিলল চিকিৎসকের ঝুলন্ত মরদেহ হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত ১৪ পিংক বাসের অর্ধেকেরই আয়ুষ্কাল শেষ ‘কোরআন-সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার না করলে করুণ পরিণাম হবে’ যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটে অচল ১৫ কিলোমিটার ইরান যুদ্ধ দেখিয়েছে যে শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা যথেষ্ট নয়: কাতার কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংমার্চে গেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন

নিজস্ব সংবাদ :

আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংমার্চে গেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের এক নেতার প্রাডো গাড়িতে করে লংমার্চে অংশ নিয়েছেন।

একই সঙ্গে লংমার্চের উদ্দেশ্য ও কর্মসূচি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁন দাবি করেন, মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাড়িতে আলোচনার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের বাড়িঘর ও ধনসম্পদ দখলের কথা বলতেন। তার ভাষ্য, লংমার্চে আওয়ামী লীগের এক নেতার প্রাডো গাড়ি ব্যবহারের ঘটনায় সেই বক্তব্যের কিছুটা প্রতিফলন দেখা গেছে।

তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের ওই নেতাকে নিরাপত্তা দেওয়ার কারণে গাড়িটি উপহার দেওয়া হয়েছিল কি না, নাকি আওয়ামী লীগের সম্পদ দখলের প্রবণতা থেকে গাড়িটি নেওয়া হয়েছে—তা খতিয়ে দেখা প্রয়োজন।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, লংমার্চের কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা গণহত্যার বিচারের দাবিতে কোনো বক্তব্য না থাকার বিষয়টিও প্রশ্ন তৈরি করেছে। তাঁর দাবি, এই লংমার্চের উদ্দেশ্য ছিল ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করা।

তিনি আরও বলেন, লংমার্চে উসকানিমূলক স্লোগান এবং লাঠিসোঁটা নিয়ে লোকজন অংশ নিলেও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে পা দেননি। রাশেদ খাঁন তার পোস্টে আরও প্রশ্ন তোলেন, এ বিষয়ে এনসিপি কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয় কি না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৯ বার পড়া হয়েছে