ঢাকা ০৯:১২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সুনামগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের অন্তর্বর্তী সরকারের বাণিজ্যিক চুক্তি ও দুর্নীতির তদন্তে হাইকোর্টে রিট হাম ও উপসর্গ নিয়ে এক দিনে প্রাণ গেল সর্বোচ্চ ১৭ শিশুর বাণিজ্য সম্পর্ক জোরদারে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল জয়ের সেলিব্রেশন মুডে বিজেপি, তৃণমূলের ওপর হামলা শুরু অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ‘কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারার সঙ্গে সমন্বয়ে সরকার কাজ করছে’ চাকুরি করতে না দেওয়া নিয়ে ডিভোর্স: শশুর বাড়ির সবার বিরুদ্ধে নির্যাতনের মামলা হয়রানি বন্ধের নিশ্চয়তা কাল পেলে পরশুই দেশে ফিরব: সাকিব

ফের মা হওয়ার গুঞ্জনে যা বললেন অভিনেত্রী বুবলী

নিজস্ব সংবাদ :

প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পার হতেই ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন ছড়ায়। তবে এবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলী নতুন এক মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে পরীর মতো লুকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরায় বেবিবাম্প স্পষ্টভাবে ক্যামেরাবন্দি হওয়ায় গুঞ্জন আরো জোরালো হয়।

অনুষ্ঠান চলাকালে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। আলোচনায় আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও। তবে এ প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলী।

রহস্য রেখে অভিনেত্রী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক এবং তিনি সেটাকে সম্মান করেন।

সাংবাদিকরা মূলত দর্শকদের অনুভূতিই তাদের কাছে পৌঁছে দেন বলেও উল্লেখ করেন তিনি। তবে বুবলীর মতে, ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। যেহেতু তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাই সেখানে এসব আলোচনা না হওয়াই ভালো।

ভুল তথ্যভিত্তিক সংবাদের প্রসঙ্গে বুবলী জানান, তিনি লক্ষ করেছেন অনেক সময় তার বক্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করা হয়, যা মোটেও সঠিক নয়।

শুটিংয়ের ব্যস্ততার কারণে ফোন ধরতে না পারলেও তিনি অন্তত একটি মেসেজ প্রত্যাশা করেন। যদি মেসেজের জবাব না দেন, তার মানে ওই বিষয়ে তিনি আপাতত কথা বলতে আগ্রহী নন। অথচ কথা না বলেই তার নামে বক্তব্য প্রচার করা দুঃখজনক বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলী এবং তাদের ছেলে বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটান। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
৮৭ বার পড়া হয়েছে