ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখে গেছে’ ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার প্রায় ৬২ হাজার শ্রমিক : সিপিডি প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে : আইনমন্ত্রী

দীর্ঘ ১৫ বছর পর নিশোর মা হয়ে সিনেমায় ফিরলেন ডলি জহুর

নিজস্ব সংবাদ :

প্রায় ১৫ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের নন্দিত অভিনেত্রী ডলি জহুর। সর্বশেষ ২০১১ সালে তাকে সিনেমায় দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্র থেকে দূরে থাকলেও মাঝেমধ্যে নাটকে অভিনয় করেছেন তিনি।

অবশেষে রেদোয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’-এর মাধ্যমে চলচ্চিত্রে প্রত্যাবর্তন ঘটছে এই অভিজ্ঞ অভিনেত্রীর।

ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর—এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। ডলি জহুর জানান, ‘দম’ ছবির গল্প, লোকেশন এবং পরিচালকের কাজের ধরন তাঁকে নতুন করে সিনেমায় ফিরতে উৎসাহিত করেছে। তিনি বলেন, “রনি খুব মেধাবী ও সিনসিয়ার পরিচালক। তাঁর আগের কাজগুলো দেখলেই সেটা বোঝা যায়।

এই সিনেমাতেও তিনি দারুণভাবে কাজ করছেন। জানা গেছে, ‘দম’ সিনেমায় ডলি জহুর অভিনয় করছেন আফরান নিশোর মায়ের চরিত্রে। ছবিতে পুত্রবধূর ভূমিকায় রয়েছেন পূজা চেরী।

শুটিং সেটের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘চলনবিলের মাঝখানে খুব সুন্দরভাবে সেট তৈরি করা হয়েছে।

ভালো কাজের জন্য যা দরকার, সবই এখানে আছে। এদিকে চলচ্চিত্রের পাশাপাশি সম্প্রতি ‘পরম্পরা’ শিরোনামের একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন ডলি জহুর। ইতিমধ্যে সেই ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
১২৯ বার পড়া হয়েছে