ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখে গেছে’ ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার প্রায় ৬২ হাজার শ্রমিক : সিপিডি প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে : আইনমন্ত্রী

সুযোগ পেলে আবারও শাকিব খানের সঙ্গে পর্দায় ফিরতে চান অপু বিশ্বাস

নিজস্ব সংবাদ :

সুযোগ এলে আবারও ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমায় জুটি বাঁধতে চান অপু বিশ্বাস—এমনই ইঙ্গিত দিলেন অভিনেত্রী নিজেই। প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি, আর এই ফেরা ঘিরেই ফের আলোচনায় এসেছে জনপ্রিয় শাকিব-অপু জুটি।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে একটি ইভেন্টে কথা বলতে গিয়ে শাকিব খানের প্রসঙ্গ ওঠে। সেখানেই তার সঙ্গে পুনরায় কাজ করার সম্ভাবনা নিয়ে মুখ খোলেন অপু বিশ্বাস।

ঢালিউডে জুটি হিসেবে অর্ধশতাধিকেরও বেশি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের পর দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। ফলে ভক্তদের মনে বহুদিন ধরেই প্রশ্ন—আবার কি বড় পর্দায় ফিরবে শাকিব-অপু জুটি?

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “তিনি একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাঁকে নিয়ে নতুন করে বলার কিছু নেই।

আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই আপনাদের এই ইচ্ছার বিষয়ে বলতে চাই—যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তাহলে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।

শাকিব খানের সঙ্গে কাজের স্মৃতিচারণা করে অপু আরো বলেন, “আমি আর শাকিব মোট ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে।”

উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। ২০২৬ সালের কোনো বড় উৎসবকে সামনে রেখে সিনেমাটি দেশজুড়ে মুক্তির পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
১২৬ বার পড়া হয়েছে