ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে সামনে এগিয়ে নিয়েছেন : মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ :

তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে সামনে এগিয়ে নিয়েছেন : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরে এসেছেন। তিনি দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। নিযার্তন-নিপীড়ন সহ্য করে দীর্ঘদিন নির্বাসনের পর আমাদের সেই নেতা দেশে ফিরে এসেছেন। এই গণতন্ত্র রক্ষার জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথগুলো পাড়ি দিয়েছি।

মির্জা ফখরুল বলেন, আজ আমাদের আনন্দের দিন।

সেই সঙ্গে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। আমরা তার জন্য দোয়া করি এবং কামনা করি, আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে আগামীর নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্র রক্ষা করতে পারি।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এরপর দুপুর ১২টা ৩৬ মিনিটে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১০৫ বার পড়া হয়েছে