ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ট্রাম্পের বিরোধিতা উপেক্ষা করে পঞ্চমবার কংগ্রেস সদস্য ইলহান ওমর যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আল-সাঈদ ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের কাতার বিমানবন্দরে উপচে পড়া ভিড়, বিদেশিদের দেশ ছাড়ার জল্পনা; আসলে কী ঘটেছিল? বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সৌদি প্রবাসীদের জন্য জরুরি বার্তা সরকারের পক্ষ থেকে মৌলভীবাজার পৌর নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শাহীন আওয়ামী সহিংসতার দায় জামায়াত আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন বাংলাদেশে শ্রমিক আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত শাকিবের নায়িকা হচ্ছেন পাকিস্তানের কিনজা হাশমী

চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও নির্বাচন হবেই: ইসি সানাউল্লাহ

নিজস্ব সংবাদ :

চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও নির্বাচন হবেই: ইসি সানাউল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে।

আজ রবিবার সি সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির ‍উদ্দিনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বিষয়ক এ সভা হয়।

এতে নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), আনসার ও ভিডিপি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

যারা এই নির্বাচনকে বানচাল করতে চাইবে তাদের কঠোর হাতে দমন করা হবে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, ‘নির্বাচন হবেই। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে।

সানাউল্লাহ বলেন, ‘ওসমান হাদিকে গুলি করার মতো চোরাগুপ্তা হামলাকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।’ রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক দোষারোপ থেকে মুক্ত থাকার আহ্বান জানান তিনি।

ইসির এই কর্মকর্তা বলেন, ‘দুই জায়গায় নির্বাচন কমিশনে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। ডেভিল হান্টে যারা বিভিন্ন সময় আটক হয়েছে, তারাই আবার জামিন পাচ্ছে।বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৭:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
১৯০ বার পড়া হয়েছে