ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
চায়ের আড্ডায় জাইমা রহমান, শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা হবিগঞ্জে গণঅধিকার পরিষদের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের আরো বাড়ল এলপিজির দাম জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

দেশের মানুষ এখন স্বাভাবিক মৃত্যুরও নিশ্চয়তা পাচ্ছে না: জাপা

নিজস্ব সংবাদ :

জাতীয় পার্টির একাংশের মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সারা দেশে সন্ত্রাস, হত্যা ও চাঁদাবাজির পাশাপাশি বৃদ্ধি পেয়েছে টার্গেট কিলিং। এর শিকার হচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। এর সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে অগ্নিসন্ত্রাস এবং পেট্রোল বোমাবাজি। এসব কারণে রাজধানীসহ সারা দেশের মানুষের জীবন আজ অনিরাপদ হয়ে পড়েছে। সাধারণ মানুষ তাদের স্বাভাবিক মৃত্যুরও নিশ্চয়তা পাচ্ছে না।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, ডিএমপির তথ্য অনুযায়ী, শুধু রাজধানীতেই গত দশ মাসে ১৫৮ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর বাইরে চট্টগ্রামের রাউজান, খুলনাসহ দেশের প্রায় সব জেলা–উপজেলায় নিয়মিতই হত্যাকাণ্ড ঘটছে। পাশাপাশি ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, সিলেটসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাগুলো মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে।

তি‌নি বলেন, জাতীয় পার্টি সব সময় সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, বোমাবাজি, মানুষ হত্যা ও সহিংসতার বিরুদ্ধে। সরকারের উচিত এই সমস্ত নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নুরুল ইসলাম ওমর, সম্পাদকমণ্ডলীর সদস্য জিয়া উর রহমান বিপুল, সৈয়দ সিরাজুল আরেফিন মাসুম এবং জামাল হোসেন।

বগুড়া থেকে নির্বাচিত দুই বারের সাবেক এমপি নুরুল ইসলাম ওমর বুধবার আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৭৬ বার পড়া হয়েছে